দুবাইয়ের শেখকে বিয়ে করলেন সুজানা! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ অক্টোবর ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ের শেখকে বিয়ে করলেন সুজানা!

দুবাইয়ের শেখকে বিয়ে করলেন সুজানা!

বিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত সাবেক জনপ্রিয় মডেল – অভিনেত্রী সুজানা জাফর। বিশেষ করে ২০১৫ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই টিভি নাটকে তার উপস্থিতি কমতে থাকে। এক পর্যায়ে মিডিয়া থেকে পুরোপুরি হারিয়ে যান তিনি। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন সুজানা। বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি। এবার সুসংবাদ দিয়ে আবারও শিরোনাম হলেন সুজানা। চুপিসারে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ওই ভিডিওতে এক ঝলক সুজানা’র স্বামীকেও দেখা গেছে। মন্তব্যর ঘরে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের উত্তরও দিয়েছেন সুজানা।
তবে তার স্বামীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা যাচ্ছে, জায়াদ দুবাইয়ের শেখ। এই প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল সুজানা’র। কিন্তু সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ তারা বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় এই দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর থেকেই সিঙ্গেল ছিলেন সুজানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০