দুর্ঘটনার কবলে শাওন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে শাওন

দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক অটোরিকশা এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়, পড়ে যান অভিনেত্রী। রিকশার চাকার নিচে তাঁর বাঁ পা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি।

পরে শাওনকে দ্রুত শ্যামলীর ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সামাজিকমাধ্যমে বিষয়টি শাওন নিজেই জানিয়েছেন। ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’ শিরোনামে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫… নিউমার্কেটের ভিতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যে-ই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ… সরেএএএন!’ বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।’’

শাওনের পাজুড়ে প্লাস্টার করা হয়েছে। ছবি: ফেসবুক/শাওন
শাওনের পাজুড়ে প্লাস্টার করা হয়েছে। ছবি: ফেসবুক/শাওন

বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘‘‘টেসলা’র চালককে ধন্যবাদ। তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’’

‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’, কার প্রসঙ্গে কাকে বললেন শাওন‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’, কার প্রসঙ্গে কাকে বললেন শাওন

দুর্ঘটনার সময় শাওনের সঙ্গে নিষাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামের একটি মেয়ে ছিল। তাঁকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘‌‘আর অর্পিতা, তুই সাথে না থাকলে কীভাবে যে ওই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না… তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। তোর শাওন মা হিসেবে আমি গর্বিত ও শুকরিয়া।’’

সবশেষ অভিনেত্রী দিয়েছেন শারীরিক অবস্থার আপডেট। জানান, বর্তমানে সুস্থ আছেন তিনি। পা ভাঙেনি, তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাজুড়ে করা হয়েছে প্লাস্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০