ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ অগাস্ট ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তার দাবি, এমন কোনো শব্দ তিনি আজ কোনো অনুষ্ঠানে উচ্চারণই করেননি। এ ধরনের শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযাগ করেছেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিওতে ড. আসিফ নজরুল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে—ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।’

তিনি বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটাল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।’

‘আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০