নিপুণের অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৪ অক্টোবর ২০২৪, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিপুণের অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই চাপের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা। অনেক শিল্পীই দেশ ত্যাগ করেছেন। অনেক আওয়ামী পন্থী তারকা এখনও আত্নগোপনে আছেন। এমনকি সামাজিকমাধ্যমেও কটাক্ষের মুখে পড়ছেন অনেকেই।

আওয়ামী পন্থী যে সব তারকা ছিলেন তাদের মাঝে নায়িকা নিপুণ আক্তার অন্যতম। তিনিও নাকি আত্নগোপনে আছেন। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিদেশের ছবি পোস্ট করে দেশে নেই বলেই জানান দিচ্ছেন তিনি। কিন্তু নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানালেন ভিন্ন কথা। দেশেই নাকি আছেন নিপুণ।

 

নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানান, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না। নিজেকে আড়ালে রেখেছেন তিনি।

 

এদিকে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন তিনি। বিদেশেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলে ছড়িয়েছেন তিনি। সেখানেও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। সহসা দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন, এমন মিথ্যাও রটাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক বেশ সক্রিয় ছিলেন নিপুণ। পাশপাশি আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। দলীয় ক্ষমতায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০