নোভারটিস বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ ডিসেম্বর ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোভারটিস বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস

নোভারটিস বাংলাদেশ লিমিটেডের সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এ বিষয়ে আজ দুই কোম্পানির মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে নোভারটিস বাংলাদেশ লিমিটেড (এনবিএল)।

প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এনবিএলের সিংহভাগ মালিকানা রেডিয়েন্টের কাছে স্থানান্তরের মাধ্যমে নোভারটিস বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশে বিশ্বমানের ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে চায়।

১৯৭৩ সাল থেকে নোভারটিস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে নোভারটিসের শেয়ার ৬০ শতাংশ। এই শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে।

বাংলাদেশে এনবিএলের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা রক্ষা ও উদ্ভাবনী ওষুধ সরবরাহ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নোভারটিস। এ ছাড়া এনবিএলের সব স্থায়ী কর্মীকে কমপক্ষে তিন বছর একই সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে রেডিয়েন্ট। এই হস্তান্তরের মাধ্যমে কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি এটি বাংলাদেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিতকরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেলা ১১টায় শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে স্বাক্ষর করেন নোভারটিসের এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটসের প্রধান কেভিন জু এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনহা ইবনে জামালী। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোভারটিসের হেড এশিয়া অ্যাসপায়ারিং মার্কেটস কেভিন জু বলেন, ‘বৈশ্বিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এনবিএলে আমাদের শেয়ার শীর্ষস্থানীয় এক দেশীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। উদ্ভাবনী ওষুধের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়ন ও তাদের দীর্ঘায়ু নিশ্চিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছি। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কর্মীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই হস্তান্তর প্রক্রিয়ায় রেডিয়েন্টকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী রেডিয়েন্ট ও নোভারটিসের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারত্বের দিকগুলো তুলে ধরেন। তিনি মনে করেন, এই অংশীদারত্ব দেশের মানুষের জন্য নোভারটিসের উদ্ভাবনী পণ্য সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি নোভারটিসের পূর্ববর্তী কোম্পানি সিবা-গেইগি ও পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নোভারটিসের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক কোম্পানি। রেডিয়েন্ট ফার্মার সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০