পদত্যাগ করতে রাজি: মমতা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করতে রাজি: মমতা

জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য দুই ঘণ্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বস্ত করে মমতা বলেন, ‘সরকার সংলাপের জন্য সবসময় প্রস্তুত।’

সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’

মমতা আরও বলেন, ‘জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি ন্যায়বিচার চাই এবং আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক।’

আজ বিকেল ৫টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল। কিন্তু তাদের দাবি ছিল, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়।

গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যের চিকিৎসক এবং রাজ্য সরকারের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা মুখোমুখি অবস্থানের মধ্যে আজকের সভা বাতিল করা হয়েছে। ওই ঘটনার বিচারের দাবিতে আন্দোলনরত ডাক্তাররা অভিযোগ তুলেছেন, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রক্ষা করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০