‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন ও গৌরবের ‘পদ্মা সেতু’। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও। এরইমধ্যে অন্যান্য শিল্পীদের সঙ্গে এই সেতু উদ্বোধনের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা, ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম।

১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এ সেতু নিয়ে এবার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘পদ্মা সেতু’। এর কথা লিখেছেন দেশের গুণী গীতিকার হাসান মতিউর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

গানটির মুখ-‘শত বাঁধা ষড়যন্ত্র ভয়কে করে জয়/ শেখ হাসিনা প্রমাণ দিলেন সাহস কারে কয়/ চেয়ে চেয়ে দেখলো বিশ্ব, কোন মুখে কী বলবে আর, চোখ জুড়ানো মন ভোলানো দেখতে অতি চমৎকার, শেখ হাসিনার উপহার।’

গানটির রেকর্ডিংয়ে গীতিকার-সুরকারের সঙ্গে গায়িকা

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও ঐহিত্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষা আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। দর্শকও পছন্দ করবেন বলে বিশ্বাস।’

গানটির গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘কেবলমাত্র গায়কী এবং কম্পোজিশন একটি গানকে কোথায় নিয়ে যেতে পারে এটা শুনলেই বোঝা যাবে। নিজের কথা বলা ঠিক না। তবুও বলি শেষমেষ গানটি সবার শ্রমে প্রাণ পেয়েছে। আমি ভীষণ খুশি…কৃতজ্ঞতা বাংলাদেশ শিল্পকলা একাডেমী।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০