প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ নভেম্বর ২০২৪, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে

 

সৈয়দ জামান শাওন ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘৩৬-২৪-৩৬’ সিনেমাটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। চরকি প্রযোজিত সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন সনদে লেখা গ্রেডিং ‘ইউ’তে সিনেমাটি সনদ পেয়েছে। এটা নিয়ে সিনেমাভক্তদের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যায়। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম সিনেমার গ্রেডিং প্রকাশ্যে এল।

দেশের বাইরে কোনো কোনো দেশে ৪/৬টির মতো সিনেমার গ্রেডিং থাকলেও বর্তমানে বাংলাদেশে দুটি গ্রেডিং পদ্ধতিতে আপাতত সনদ পাচ্ছে সিনেমাগুলো, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কিছু সংস্কারের কথা জানিয়েছি কর্তৃপক্ষকে। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেডিং পদ্ধতিতে সনদ দিতে পেরেছি। এখন থেকে যত সিনেমা জমা পড়বে, প্রতিটিরই গ্রেডিং করা হবে।’

 

কীভাবে সিনেমাগুলো গ্রেডিং করছেন, জানতে চাইলে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান জানান, এসব সিনেমাকে, সেই ১৯৭৭ সালের সেন্সর সনদ বিধি ও ২০২৩ সালের সার্টিফিকেশন আইন অনুযায়ী দুটি ক্যাটাগরিতে গ্রেডিং করা হচ্ছে। ‘ইউ’ ও ‘এ’। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায়, ‘ইউ’ ক্যাটাগরির সিনেমা সর্বজনীন বা সব শ্রেণির দর্শকের জন্য প্রযোজ্য। আর ‘এ’ গ্রেডের সিনেমাগুলো শুধু প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য। এসব সিনেমা কিশোরদের জন্য উপযোগী নয়।

সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে আরও জানা যায়, গ্রেডিং পদ্ধতিতে আরও কয়েকটি গ্রেড যুক্ত হবে, সেগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। সেভাবেই নতুন আইন ও বিধিমালা করা হচ্ছে। এর আগে ‘নয়া মানুষ’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পেলেও সনদে গ্রেডিং উল্লেখ ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০