বন্যার্তদের পাশে বুবলী | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ অগাস্ট ২০২৪, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে বুবলী

এবার ত্রাণ নিয়ে বানভাসি মানুষদের কাছে নিজেই ছুটে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে এই তারকা ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়াসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন বুবলী।

চলতি আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শুরু থেকেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন এই তারকা। বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বন্যার শুরু থেকেই চেষ্টা করেছি নিজের সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে থাকতে। এই কয়দিন ঢাকা থেকে সাপোর্ট দিলেও পরিকল্পনা ছিলো বানভাসিদের পাশে স্বশরীরে দাঁড়ানোর। যেহেতু বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা নাজুক ছিলো, তাই একটু অপেক্ষায় ছিলাম। আজকে পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি। যেখানে সবাই ভীষণ কষ্টে আছেন। চেষ্টা করেছি নিজের সাধ্যমত তাদের পাশে থাকার।’

ত্রাণ বিতরণ শেষে ঢাকার পথে রওনা দেওয়া এই নায়িকা আরও বলেন, ‘খেয়াল করবেন- বন্যার্তদের কাছে ছুটে যাওয়ার কিছু ছবি আমি ইচ্ছে করেই ফেসবুকে শেয়ার করেছি। যাতে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হন। অনেকে অনেক কথা বলতে পারেন যে, শো অফের জন্য। কিন্তু আসলে তা নয়। আমি চেষ্টা করেছি একটা ভালো কাজ সবার সাথে শেয়ার করতে, যা দেখে যেন আরও অনেকে উৎসাহিত হয়। এই মুহূর্তে মানুষগুলোর পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি জরুরি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০