বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা: জয় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

জনরোসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে চলছে নানা আলোচনা। হাসিনা পুত্র জয় জানিয়েছিলে “মা আর রাজনীতি করবেন না”। এমন বক্তব্যের পর তিনি দেশে ফিরবেন কিনা সেটি নিয়েও চলছিল ব্যাপক আলোচনা। এরই মধ্যে তিনিই আবার বলছেন, বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জয়। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবরের শিরোনাম- ‘ছেলে সজীব ওয়াজেদের ইউটার্ন; শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন’

খবরে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার ব্যাপক প্রতিবাদের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন। সেদিনই তিনি ভারতে আসেন।

হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে। তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা।

কিন্তু ৪ বারের সরকার প্রধান ‘অবসরপ্রাপ্ত বা সক্রিয়’ রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।

অথচ কয়েকদিন আগেই জয় বলেছিলেন, শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না। এ ব্যাপারে প্রশ্ন করলে হয় বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবে না। কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা হয়েছে। ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি; আমরা তাদের একা ছেড়ে দেব না।

জয় আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল। তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। আমি আশা করি, তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন।

বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য হাসিনা পুত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) দায়ী করেন। তিনি বলেন, পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে আমি পাকিস্তানের আইএসআইকে এসব ঘটনার জন্য সন্দেহ করি। আক্রমণ ও বিক্ষোভগুলো ছিল অত্যন্ত সমন্বিত, সূক্ষ্মভাবে পরিকল্পিত। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতিকে উত্তেজিত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা এটিকে আরও খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়।

পিটিআইয়ের প্রশ্নে জয় বলেন, আমি এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না। তবে বাংলাদেশকে বাঁচাতে ও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি তা করব। মুজিব পরিবার তাদের হতাশায় ফেলে দেবে না।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও বোন সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতির বিষয়ে কোনো ইঙ্গিত দেননি জয়। এ বিষয়ে এখনও তারা অপ্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০