বিজয় সরণিতে এআই সিগন্যাল সিস্টেম স্থাপন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৫ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় সরণিতে এআই সিগন্যাল সিস্টেম স্থাপন

ঢাকার গুলশানের পর এবার বিজয় সরণির ছয়টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই সিগন্যাল সিস্টেম চালু প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টাকে ছয়টি সুপারিশ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তাঁরা।

গুলশান-২ গোলচত্বর এলাকায় ট্রাফিক সিগন্যালে বিভিন্ন যানবাহনকে শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙা এসব গাড়ির তথ্য চলে আসছে সেন্ট্রাল কমান্ড সেন্টারে।

গত বছর গুলশানে এসব ক্যামেরা বসানোর পর বিজয় সরণিকে কেন্দ্র করে আশপাশের ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়ছে। তবে এআই ট্রাফিক ব্যবস্থাকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও এ পদ্ধতি সময় সাপেক্ষ বলছেন তাঁরা।

বুয়েটের অধ্যাপক ড. এম হাদিউজ্জামান বলেন, ঢাকার গুলশান-২ নম্বরে যে পরীক্ষা চালানো হচ্ছে সেখানে ট্রাফিক ও এনফোর্সমেন্ট দুধরনের ক্যামেরাই আছে। ট্রাফিক ক্যামেরা মূলত রিয়েল টাইম অপটিমাইজ করে থাকে। অর্থাৎ কোন লেনে কী পরিমাণ যানবাহনের সারি তৈরি হচ্ছে। এর ওপর ভিত্তি করেই সবুজ, লাল বা হলুদ বাতি জ্বলে। সেই সঙ্গে সেখানে এনফোর্সমেন্ট ক্যামেরা রয়েছে। এ ক্যামেরা যদি কোনো গাড়ি লেন ভায়োলেশন করে, বা উল্টো রাস্তা দিয়ে আসে তা ডিটেকশন করতে পারে। সে অনুযায়ী মামলা দেওয়ার একটা সুযোগ রয়েছে।

ড. এম হাদিউজ্জামান আরও বলেন, ‘এই দুই ক্যামেরার পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা বা পিটিজেড ক্যামেরাও বসানো উচিত। যার মাধ্যমে গাড়ির অবস্থান জুম-ইন ও জুম-আউট করে বড় জায়গার ইনডোর আউটডোরও পর্যবেক্ষণ করা যায়।’

এদিকে নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যান বিলুপ্তসহ ছয়টি সুপারিশ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০