বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের!

বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
অভিনব প্রতিবাদ দেখা গেল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। একটি বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে সংসদেই নাচ শুরু করতে দেখা গেল তরুণী সাংসদকে।

অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।

নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।

তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।

ভাইরাল ভিডিয়ো

প্রতিবাদ সংক্রমক। প্রতিবাদের ভঙ্গিও। হানার নাচের ওই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে উপস্থিত অন্যান্যরাও নাচতে শুরু করেন একই তালে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর পর অধিবেশন সাসপেন্ড করে দেওয়া হয়। ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০