বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত ‘সকাল সোয়া ৯টার মধ্যে’ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত ‘সকাল সোয়া ৯টার মধ্যে’

 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার ‘সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

শনিবার জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, “রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে।”

মোনাজাত উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে বিশ্ব ইজতেমাগামী গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

জিএমপি কমিশনার বলেন, রোববার ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।

যৌতুকবিহীন বিয়ে

রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন শুরু হয়। চলে আসর নামাজের আগ পর্যন্ত। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়ের।

একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে ‘সিরিয়াল নম্বর’ দেওয়া হয়।

বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, রেওয়াজ অনুযায়ী কনের অনুপস্থিতিতে অভিভাবকরা থাকেন। বর থাকেন সশরীরে।

বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান দেওয়া হয়। এরপর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় নব দম্পতিদের জন্য।

বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মুসুল্লিদের মাঝে খেজুর বিতরণ করেন। বিয়েতে মোহরানা ধার্য হয় ‘মোহর ফাতেমীর’ নিয়মানুযায়ী।

এ নিয়মে মোহরানা ধরা হয় দেড়শ তোলা রুপা বা এর সমপরিমাণ অর্থ।

বিয়ের বিষয়ে নবী হযরত মোহাম্মদ (স.) এর উদ্ধৃতি দিয়ে শুরায়ি নিজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি মো. হাবিবউল্লাহ রায়হান বলেন, “যার সামর্থ আছে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ নেই, সে যেন রোজা রাখে। এর দ্বারা তারা গুনাহ থেকে বাঁচতে পারে এবং ইমান মজবুত হয়। আর যে বিবাহ যত সাদাসিদা হবে, সেই বিয়ে তত বরকতময় হবে। তাবলীগের মেহনতে এ ধরনের সাদাসিদা আমল নিয়েই কাজ করা হয়।”

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি।

আর দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০