বেঈমানি করলে ড. ইউনূসকে ছাড় দেয়া হবে না: সারজিস আলম | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেঈমানি করলে ড. ইউনূসকে ছাড় দেয়া হবে না: সারজিস আলম

 

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বেঈমানি করলে ড. ইউনূস বললেও তাকে ছাড় দেয়া হবে না।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

 

সারজিস আলম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সঙ্গে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন।

তিনি আরও বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। জুলাই শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেয়া হবে না।

সারজিস আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।

এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০