ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান ও জেফার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান ও জেফার

 

ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার। শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন।

ধারনা করা হচ্ছে, তারা দুজন পরিবারের সদস্য। এদিন রেষ্টুরেন্টের ভিতরে দুজন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রীন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পকে রয়েছেন। শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেন নি।

গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসে। রাফসানের সঙ্গে প্রেমের সর্ম্পক নিয়ে জেফার সে সময় বলেছিলেন ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।

জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে রাফসানের ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়ায় একটি বিষয়ে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, জেফারকে জড়িয়ে; আপনারাই বলছেন, এ রকম চেহারা নিয়েও চিট করা যায়! আবার আপনারাই বলছেন, জেফারের কারণে আমার ঘর ভেঙে গেছে। যেহেতু আমার চেহারা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে, এই চেহারা নিয়ে জেফার কেন, হলিউডের কোনো নায়িকাকেও চেজ করে ফেলতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০