ব্যারিস্টার সুমনের ৫ দিনের রিমান্ড | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২২ অক্টোবর ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনের ৫ দিনের রিমান্ড

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

 

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হন বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হদয়। উক্ত ঘটনার আগে শিক্ষার্থীদের দেশের শত্রু বলে আখ্যায়িত করে সুমন। ছাত্র জনতার আন্দোলনে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গুলি চালানো হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, চতুরতা ও প্রতারণার মাধ্যমে তাঁর (সুমনের) উত্থান। কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। স্বতন্ত্র দাবি করে আওয়ামী লীগের অন্যতম সুবিধাভোগী এই ব্যারিস্টার সুমন। সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং হত্যায় অংশ নিয়ে হাসিনার আস্থাভাজন হওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

পক্ষান্তরে মোরশেদ হোসেন শাহিন বলেন,শুধুমাত্র এজাহারে নাম দিয়ে তাঁকে এই মামলার আসামি করা হয়েছে। জনপ্রিয়তা ও সাবেক সংসদ সদস্য বিবেচনায় তার জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার রাতে গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০