ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গোলাপ শাহ মাজার | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১১ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গোলাপ শাহ মাজার

 

বক্তব্য রাখেন সুফি কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন ইয়াজুড়ী
মাজার ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গুলিস্তানের ‘গোলাপ শাহ মাজার’। আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোলাপ শাহ মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছেন। এ ছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।

৪ দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী
উল্লেখ্য, বুধবার ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল, সেখানে প্রায় ২২ হাজার মানুষ সাড়া দিয়েছিলেন।

এদিকে বুধবার মাজার ভাঙা দেখতে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়। তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি।

এ প্রসঙ্গে সুফি কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন ইয়াজুড়ী বলেন, সঠিক কথা তাদের ধর্ম ব্যবসায় আঘাত লাগে। তারা এতিমখানা দিয়ে ব্যবসা করে, নামাজ নিয়ে ব্যবসা করে, আজান নিয়ে ব্যবসা করে, মসজিদ দিয়ে ব্যবসা করে, এমনকি মসজিদের টয়লেট দিয়েও ব্যবসা করে।

‘আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও’- উল্লেখ করে সুফি কমিটির এ আহ্বায়ক আরও বলেন, আমাদের কোনো ভয় নাই। সৎ পথে যে লোক মরে, সে শহীদ হয়। আমরা অলি আল্লাহর পথে রয়েছি, এই পথে জীবন দিতে রাজি আছি। এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই।

উল্লেখ্য, সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবরকেন্দ্রিক মাজার গড়ে ওঠে। যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত, তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০