ভারতীয় দর্শকদের হামলা, হাসপাতালে টাইগার রবি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় দর্শকদের হামলা, হাসপাতালে টাইগার রবি

 

কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত-বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেশনে ৭৪ রানে ২ উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে টাইগাররা। তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির।

বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে। এ জন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি, তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০