ভারতের ভিসা বন্ধে সুযোগে দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের সুযোগ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ভিসা বন্ধে সুযোগে দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের সুযোগ

চিকিৎসা নিতে গিয়ে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্যখাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এ সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। এ ছাড়াও স্বাস্থ্যসেবার মান না বাড়ালে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হবেন।

চিকিৎসার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ বাংলাদেশি। তবে বেশিরভাগের গন্তব্যই ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। খুব গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না। এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে।

ক্যানসার, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের নানা সমস্যাসহ প্রায় ১২ ধরনের রোগের চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানোসহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন, ‘দেশ থেকে সেবা নিয়ে যদি তারা সন্তুষ্ট হয়ে যায় তাহলে হয়ত রোগীরা বিদেশমুখী হবেই না। তখন হয়ত দেশের কাঠামোটা গড়ে উঠলো। এইটা একটা বড় কাজ হবে। এই জায়গায় আমার মনে হয় যে, সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হাসপাতাল, মালিক, ডায়াগনিস্টিক সেন্টারের যারা আছেন তাদেরকেও কিন্তু এই সুযোগটা কাজে লাগান দরকার।’

দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, কম জনবল এবং বেসরকারি খাতের অতি মুনাফার মানসিকতার অভিযোগ পুরোনো। এ সব সংকটের সমাধান না হলে ক্ষতির মুখে পড়তে পারেন রোগীরা।

চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক লিয়াকত আলী বলেন, ‘প্রাইভেট সেক্টরে রোগীদের ভিড় তো আর পাবলিক সেক্টরের মতো না। প্রাইভেট সেক্টরে যে পরিমাণ অর্থ রোগী খরচ করে সে পরিমাণ সেবা পায় কিনা তার মান নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ করে ব্যবহার সম্পর্কে প্রশ্নবিদ্ধ হয়েছে।’

তবে স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অনেক প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয়। আস্থা সংকটের কারণ নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘ভারতের চাইতে আমাদের চিকিৎসাসেবা কোনো অংশেই কম না। যেসব রোগী আমাদের ভারতে যায়, আসার পর তাদের ফিডব্যাক নেই। কিন্তু সেখানে তারা কি চিকিৎসা দিল আমরা কি চিকিৎসা দিলাম এইটার মধ্যে আমি খুব একটা পার্থক্য পাই না।’

দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দুর্নীতি আর অব্যবস্থাপনায় অধরা থেকে গেছে সেই স্বপ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০