মঙ্গলবার ফের অবরোধের ডাক দিয়ে ফিরল তিতুমীরের শিক্ষার্থীরা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গলবার ফের অবরোধের ডাক দিয়ে ফিরল তিতুমীরের শিক্ষার্থীরা

 

দিনের কর্মসূচি শেষ করে মঙ্গলবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে দিনের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালি এলাকায় কর্মসূচি পালন করবে তারা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কলেজটির শিক্ষার্থীরা সোমবার দুই দফায় মহাখালিতে সড়ক অবরোধ করে। এতে মহাখালি এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে।

শিক্ষার্থীরা বলছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ।

অবরোধ তুলতে না তুলতেই ফের সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা অবরোধ তুলতে না তুলতেই ফের সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা
এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সকাল ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে কলেজটির শিক্ষার্থীরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে মহাখালি হয়ে যান চলাচল শুরু হয়। তবে অবরোধের জেরে অসহনীয় যানজটে ভোগান্তিতে পরে নগরবাসী।

শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেটসহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট।

বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০