মণিপুরে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মণিপুরে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

 

 

উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। এবার রাজ্যটির রাজধানী ইম্ফলের পশ্চিম জেলার সেকমাই থেকে সাবেক এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহত সেনা সদস্যের নাম লিমখোলাল মাতে। তিনি আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন।

লিমখোলাল ভুলবশত মেতেই ও কুকি নামে দুই জনজাতির মধ্যকার ‘বাফার জোন’ অতিক্রম করেছিলেন বলে ভারতীয় সংবাদমধ্যম হিন্দুস্তান টাইমেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তার লাশ উদ্ধারের সময় উপস্থিত একজন অফিসার জানিয়েছেন, মাতে কাংপোকপির মটবুংয়ের বাসিন্দা ছিলেন। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দেখে মনে হয়েছে তাকে পিটিয়ে মারা হয়েছে।

সংঘর্ষ এড়াতে মেতেই ও কুকি জনজাতির আবাসস্থলের মধ্যবর্তী স্থানে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যা বাফার জোন নামেও পরিচিত। মেতেইরা পাহাড়ের উপত্যকায় বাস করলেও কুকিরা বাস করে পাহাড়ের ওপরে। গত বছর সহিংসতা শুরু হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের এলাকায় প্রবেশ করা এড়িয়ে চলছে।

এদিকে মণিপুরের সামাজিক সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি দাবি করেছে, রোববার (৮ সেপ্টেম্বর) একটি বোমা বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। যদিও পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

মণিপুরে সহিংসতায় গত সপ্তাহে ড্রোন এবং রকেট ব্যবহার করা হয়। পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতায় ছয়জন নিহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০