মানুষরূপী কিছু ‘অমানুষ’ সমাজে ছড়িয়ে–ছিটিয়ে আছে: মিশা সওদাগর | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ জুন ২০২২, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষরূপী কিছু ‘অমানুষ’ সমাজে ছড়িয়ে–ছিটিয়ে আছে: মিশা সওদাগর

গতকাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘সাহস’। আজ শুক্রবার দেশের প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে ‘অমানুষ’ ও ‘তালাশ’ মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে ভিডিও বার্তায় এই খল অভিনেতা বলেন, ‘আমাদের দেশে তিনটা ভালো ছবি মুক্তি পেয়েছে। “অমানুষ” নিরব ও মিথিলা জুটির প্রথম সিনেমা। নায়িকা হিসেবে মিথিলার অভিষেক হতে যাচ্ছে। “তালাশ” নামের আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেখানে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আদর আজাদের। সিনেমার নায়িকা আমাদের বুবলি। এ ছাড়া চরকিতে মুক্তি পেয়েছে “সাহস”। তিনটি সিনেমার জন্যই শুভকামনা।’

মুক্তি পেয়েছে আজাদ আদর ও বুবলী অভিনীত ‘তালাশ’

মুক্তি পেয়েছে আজাদ আদর ও বুবলী অভিনীত ‘তালাশ’
ছবি: সংগৃহীত

‘অমানুষ’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে প্রধান খল চরিত্রে। সিনেমাটি নিয়ে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘“অমানুষ” আমার ছবি। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে চলছে, আমি বিদেশে অবস্থান করছি। দূর থেকেই জানাই শুভকামনা। সিনেমাটি নিয়ে দুটি কথা বলব। এক হচ্ছে, পৃথিবীতে আল্লাহ আমাদের মানুষ হিসেবে তৈরি করে পাঠিয়েছেন। কিন্তু মানুষরূপী কিছু অমানুষ আমাদের সমাজে ছড়িয়ে–ছিটিয়ে আছে। এটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই পরিচালক অনন্য মামুন তাঁর দক্ষতা আর অপূর্ব নির্মাণশৈলী দিয়ে সিনেমাটি বানিয়েছেন।’ মিশা আরও জানান, দর্শকের সামনে এবার ভিন্নভাবে আসছেন তিনি।

সাহস’–এর একটি দৃশ্য। সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে

সাহস’–এর একটি দৃশ্য। সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে 
ছবি: সংগৃহীত

‘অমানুষ’-এ মিশার চেহারা এমন—খোঁচা খোঁচা কাঁচাপাকা দাড়ি, কোমরে বেল্ট, গায়ে জড়ানো চাদর, সঙ্গে বন্দুক। তিনি এমন একজন, যিনি পুরো জঙ্গল নিয়ন্ত্রণে নিতে চান। জঙ্গলের মধ্যেই পুরো ছবির গল্প। এই অভিনেতা বলেন, ‘এই গেটআপ আগে নিইনি। সব ছবির পেছনে কষ্ট, পরিশ্রম থাকে। তবে এই সিনেমার জন্য আমি চেষ্টা করেছি আলাদাভাবে তৈরি হতে। এর আগে আমি বলেছিলাম “শান” চলবে, সিনেমাটি ঈদে মুক্তির পর চলেছে। সিনেমার নায়ক সিয়াম ভালো করেছেন। “অমানুষ” সিনেমার জন্য নিরব অনেক পরিশ্রম করেছেন, তাঁর জন্য মাইফলক হবে ছবিটা। হলে গিয়ে সিনেমা দুটি দেখুন। বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা সংস্কৃতি আমাদের সংস্কৃতি, আপনারা দেখুন। আমরা এত কষ্ট করে সিনেমা বানাই, জীবন দিয়ে দিলাম সংস্কৃতির জন্য, কষ্ট করে যাচ্ছি বাংলা সিনেমায়, আপনারা দেশের সিনেমা দেখুন। সিনেমার পাশে থাকুন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০