‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী নিযুক্ত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে নানা সমালোচনা হচ্ছে।

এদিকে সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা ফারুকী। সেখানে তিনি তাকে ঘিরে সামাজিকমাধ্যমে চলা সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

একপর্যায়ে তার স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও সমালোচনা প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো ধরনের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দেব। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।

এরপর শিল্পকলায় নাটক বন্ধ করা উগ্রবাদী অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুজন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০