মেট্রো রেল স্টেশনের নিচে এসব হচ্ছেটা কি? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২২ নভেম্বর ২০২৪, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রো রেল স্টেশনের নিচে এসব হচ্ছেটা কি?

ঢাকার মেট্রো রেল দেশের প্রথম আধুনিক পরিবহনব্যবস্থা— রাজধানীর গর্ব হিসেবে প্রতিষ্ঠিত হলেও এর নিচে গড়ে ওঠা অনিয়মের চিত্র এখন প্রশ্নের মুখে ফেলছে। সচিবালয় স্টেশনের নিচে ভাসমান মানুষের অবস্থান এবং পিলারগুলোতে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা।

সম্প্রতি একটি মেট্রো রেল কমিউনিটি গ্রুপে সচিবালয় স্টেশন সংলগ্ন এলাকার তিনটি ছবি পোস্ট করে এক যাত্রী লিখেছেন, ‘দয়া করে সচিবালয় স্টেশনের দিকে নজর দিন। স্টেশনের নিচের পুরো এলাকা ভাসমান মানুষের দখলে চলে যাচ্ছে।

প্রতিটি পিলারে পোস্টার লাগানো হচ্ছে। এভাবে চলতে থাকলে মেট্রোর সৌন্দর্য নষ্ট হতে সময় লাগবে না।’
এ বিষয়ে গ্রুপের অন্যান্য সদস্যরাও মন্তব্য করেছেন। মাহিয়া খন্দকার লিখেছেন, ‘যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তারা কী করছেন? এর প্রতিকার কি নেই?’

মহিম উদ্দিন লিখেছেন, ‘উপর মহলের কর্মকর্তাদের লজ্জা করা উচিত।

এত গুরুত্বপূর্ণ প্রকল্পের দেখভাল করতে না পারা দুঃখজনক।’
আশরাফুল আলম হৃদয় মন্তব্য করেছেন, ‘ওরা স্টেশনের নিচে সংসার পাতিয়েছে।’

মেট্রো রেলের নিচের এলাকাগুলোতে ভাসমান মানুষের অবস্থান, পিলারে পোস্টার লাগানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব মেট্রো রেলের সৌন্দর্য ও ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা। স্টেশন এলাকা নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য আলাদা টিম গঠন করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মেট্রো রেল দেশের একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এর সৌন্দর্য ও কার্যকারিতা রক্ষায় যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং বাংলাদেশের একটি আস্থার প্রতীক।

তাই এর রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০