মেট্রো স্টেশনে প্রকাশ্যে চুম্বন যুগলের, ভিডিও ভাইরাল | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রো স্টেশনে প্রকাশ্যে চুম্বন যুগলের, ভিডিও ভাইরাল

প্রেমের প্রকাশ স্বাভাবিক, সহজাত। সেই প্রকাশ কোনও বাধা মানে না। কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায়! প্রেমের আবহ এমনই যে ক্ষণে ক্ষণেই মনে হয় – ‘সমাজ সংসার মিছে সব/মিছে এ জীবনের কলরব…’। পাতালরেলের স্টেশন তো কী? চারপাশ কিছুটা শুনশান থাকলেও দু-একজন যাত্রী তো আছেনই। তাতে কী? প্রেমে ডুবে যেতে তো আর কোনও পরিবেশ লাগে না। তাই কোনওকিছুর পরোয়া না করে ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়লেন তাঁরা। খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের সেই ভিডিও নিমেষে ভাইরাল। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

যে ভিডিওটি সকলের টাইমলাইনে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে কালীঘাট স্টেশন। আশেপাশে গুটি কয়েক যাত্রী। তাঁদের উপস্থিতি হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন…। চারপাশে যেন প্রেমের মরশুম। যাত্রীরা এই দৃশ্য দেখে এ-ওর দিকে চাইলেন। কিছু বললেনও হয়ত। চুম্বনরত তরুণ-তরুণীর উদ্দেশেও হয়ত কিছু বললেন। তবে সেকথা তাঁদের কর্ণকুহরে প্রবেশের কোনও অবকাশই নেই যে! তাঁরা তো ডুবে রয়েছেন একে অপরের অধর-ওষ্ঠে।

জনসমক্ষে এমন দৃশ্য দেখে তথাকথিত প্রাচীনপন্থীদের আপত্তি তো হবেই। বিশেষত ‘মেট্রো দাদু’দের। যাঁরা কি না নারী-পুরুষকে পরস্পরকে কাছাকাছি দেখলেই অশ্লীলতা মনে করেন। ফলে চুম্বনরত যুগল তাঁদের কাছে একেবারেই ‘অসভ্য’! কিন্তু নবীনের দল এদৃশ্য চাক্ষুষ করে বেশ খুশি। তাঁদের বক্তব্য, জনসমক্ষে প্রেম প্রদর্শন ‘অশ্লীল’ হতে যাবে কেন? সেটাই তো প্রেমের ধর্ম, স্বতঃস্ফূর্ততা। আর তাই পরস্পরের হৃদয় জয় করে সহনাগরিকদের একটা বড় অংশের কাছেও অনায়াসে ‘হিরো’ হয়ে এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০