যত টাকায় ভারতে পালালেন এমপি বাহার ও সূচনা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যত টাকায় ভারতে পালালেন এমপি বাহার ও সূচনা

 

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরই কলকাতায় আত্মগোপন করেছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। তার সঙ্গেই আত্মগোপন করেছেন তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। জানা গেছে, বর্তমানে বাবা ও মেয়ে উভয়েই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।

‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পথ অনুসরণ করে বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান।
জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে ৩১ তারিখ কলকাতায় ঢোকেন সূচনা।

আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

দিনে ১০ হাজার রুপির বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাহার ও কন্যা সূচনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০