যেসব ব্যাংকে টাকা রাখাই বিপদ, ফেরত নাও পেতে পারেন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব ব্যাংকে টাকা রাখাই বিপদ, ফেরত নাও পেতে পারেন

 

কোন ব্যাংকে টাকা রাখবেন, তা বাছাইয়ে কয়েকটি পরামর্শ দিয়েছেন কয়েক ব্যাংকার। তারা বলছেন, গ্রাহকেরা টাকা জমানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের দিকে খেয়াল রাখতে পারেন। যেই ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমূর্তি যত বেশি স্বচ্ছ, সেই ব্যাংক ততটাই নিরাপদ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেওয়া থাকে। পাশাপাশি কোন ব্যাংকের বড় গ্রাহক কারা, অর্থাৎ আমানতের টাকা ব্যাংক কাকে দিচ্ছে, তারও খোঁজ নিতে হবে।

ব্যাংকগুলো প্রতিবছর যে বার্ষিক প্রতিবেদন তৈরি করে, সেই প্রতিবেদনে কয়েকজন শীর্ষ গ্রাহকের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে। পাশাপাশি যেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ যতটা স্বচ্ছ, সেই ব্যাংকও ততটা ভালো। কারণ, দিন শেষে ব্যাংকের কর্মকর্তারাই পারে ব্যাংকটিকে ভালো রাখতে। আবার ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের পেশাদারত্ব গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয় বিবেচনায় নিলে জমানো টাকা নিরাপদ থাকতে পারে।

 

আর গ্রাহকদের মনে রাখা প্রয়োজন, যেই ব্যাংক আমানতে যত বেশি সুদ দেয়, সেই ব্যাংক ততটা দুর্বল। সেই ব্যাংক বেশি তারল্যসংকটে ভুগছে। এ কারণেই বেশি সুদ দিয়ে গ্রাহক থেকে টাকা আনার চেষ্টা করছে। এসব ব্যাংক বেশি সুদ দেবে ঠিকই, তবে একটা সময় পর আসল ফেরত পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে।

 

এদিকে ব্যাংক খাত থেকে ৫০ হাজার কোটি টাকা তুলে নেওয়া নিয়ে যে গুজব রটেছে, তার কোনো ভিত্তি নেই। মূলত এক বছরে ব্যাংকের হাতে থাকা অতিরিক্ত তারল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা কমে গেছে। ডলার কেনা ও ঋণ দিতে গিয়ে ব্যাংকের হাতে থাকা টাকা কমে গেছে।

টাকা যেহেতু আপনার, তাই কষ্ট করে এসব খোঁজখবর নিজে নেওয়া ভালো। কারণ, কষ্টের টাকা আটকে গেলে বিপদ। আর টাকা সময়মতো না পেলে তার সঠিক মূল্য থাকে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০