রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারে থাকবে এটা হতে পারে না: রুপা হক | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৯ জানুয়ারী ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারে থাকবে এটা হতে পারে না: রুপা হক

 

বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে– এটি হতে পারে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক। তিনি বলেছেন, একজন নেতার কন্যা, আরেকজন নেতার বেগম এবং তাদের ছেলেরা সব কিছুতে আধিপত্য দেখাবে– এ প্রবণতার পরিবর্তন প্রয়োজন। প্রায় ৫৪ বছরের এ বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্নতা অভিযান দরকার। আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এই ব্রিটিশ এমপি।

ঢাকা সফররত ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সম্মানে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুপা হক। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

আলোচনায় আমীর খসরু বলেন, বিগত সরকার গত ১৫ বছরে অর্থনীতিকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধ্বংস করেছে। ব্যাংক, বীমা থেকে টেলিকম– সবকিছুই তারা নিয়ন্ত্রণ করত। সাধারণ ব্যবসায়ীদের বিনিয়োগ প্রত্যাশার সুযোগ রাখা হয়নি। অলিগার্কির (কিছু লোকের হাতে সব ক্ষমতা) অর্থনীতি কায়েম ছিল। ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর বাঁচার জন্য একে একে সব স্বাধীনতা কেড়ে নেওয়া হয়।

অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রুপা হকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চলছে। বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। প্রতিবেশী কিংবা অন্য অঞ্চলে যা-ই হোক, বাংলাদেশে হয়রানির কোনো ঘটনা ঘটছে না।

আলোচনায় রুপা হক বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি-কাঠামোর আওতায় এফটিএ হলে বাংলাদেশ লাভবান হবে। মার্ক অ্যান্ড স্পেন্সারের মতো ব্রিটিশ ব্র্যান্ড এ দেশের তৈরি পোশাকের বাণিজ্যের সঙ্গে যুক্ত। শুধু পোশাক খাতের ওপর রপ্তানি নির্ভর করলে চলবে না। নানা প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। ‘মেইড ইন বাংলাদেশ’কে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

ব্রিটিশ এ এমপি আরও বলেন, মুনাফাই ব্যবসার শেষ কথা নয়। শ্রম অধিকারেও গুরুত্ব দিতে হবে। শ্রমিক অধিকার নিয়ে বিগত সরকারের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনেক টানাপোড়েন ছিল। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বাস্তবতা বদলাতে চান।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হবে জানিয়ে ইউকেবিসিসিআই সভাপতি ইকবাল আহমেদ জানান, গত ১৫ বছর তারা এ দেশে আসতে পারেননি। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনকে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক উন্নয়ন হাউস হিসেবে কাজ করতে হবে। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার বন্ধেও ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান, বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০