রাষ্ট্রপতি ইস্যু নিজস্ব ফোরামে সিদ্ধান্তের আশ্বাস বিএনপির | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অক্টোবর ২০২৪, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি ইস্যু নিজস্ব ফোরামে সিদ্ধান্তের আশ্বাস বিএনপির

রাষ্ট্রপতির অপসারণসহ তিনটি বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা জানান, কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও রাষ্ট্রপতিকে যে যেতেই হবে সে বিষয়ে বিএনপির সঙ্গে তাদের আলোচনা হয়েছে। বিএনপিও তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে হাসনাত সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি অপসারণে বিএনপির অবস্থান বদলানোর জন্য তাদের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ।

হাসনাত বলেন, আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি।

এসময় জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতিকে অপসারণ চায়।

আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ।

এসময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে অনড় আছেন তারা।

যে তিন বিষয়ে আলোচনা হলো:

সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায়
দ্রুত রাষ্ট্রপতির অপসারণ ও রাজনৈতিক সঙ্কট দূর
জাতীয় ঐক্য ধরে রেখে সরকার পরিচালনা
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাতজন অংশ নেয়। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৯ জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।

তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।

এর আগে বিকেলে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে বৈঠক করেন ন্যাপ ভাসানীসহ চারটি রাজনৈতিক দল।

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদল। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না: মামুনুলদীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না: মামুনুল
২৩ অক্টোবর সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ পর্যায়ের তিন জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সঙ্কট দেখা দেবে, সেটা বিএনপি চায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০