র‍্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

 

টঙ্গীতে র‌্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে (৫০) জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতা ও তাদের সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া কবির উদ্দিন বেপারি স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

অপরদিকে অভিযুক্ত বিএনপির দুই নেতা হলেন- ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারি। তারা টঙ্গীর বউবাজার এলাকার মৃত আক্কাস আলী ওরফে আক্কু বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৮টার দিকে স্থানীয় বউবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা হালিম উদ্দিন বেপারি, সমির উদ্দিন বেপারি ও তাদের ভাগিনা আরিফুল ইসলাম বাপ্পি আনারকলি সিনেমা হল এলাকায় র‌্যাবের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে র‌্যাবের গাড়ি থেকে কবির উদ্দিন বেপারিকে ছিনিয়ে নেয়।

ঘটনাস্থলের পাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য।

তাতে দেখা যায়, একদল লোক র‌্যাবের গাড়ি আটকে দিয়ে কবির উদ্দিন বেপারিকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তারা মিছিলসহ টঙ্গী বাজারের ভেতরের গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এবিষয়ে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারির মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ফোন রিসিভ করেননি।

তবে ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারি জানান, আমি ঢাকায় ছিলাম। আমার ভাগিনা বাপ্পি ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র‌্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়ার কাজটি ঠিক হয়নি। দলীয় সভা ডেকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানান, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০