শনিবার স্কুল খোলা নাকি বন্ধ? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শনিবার স্কুল খোলা নাকি বন্ধ?

 

সপ্তাহে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে কোনো নির্দেশনা না এলেও বছর শুরুর আগেই এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এতে দাবি করা হয়, ‘ব্রেকিং নিউজ : শিক্ষার নতুন সূর্যোদয়! ২০২৫ থেকে শনিবার ক্লাস, শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি। দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন! ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায়, বলছে সংশ্লিষ্ট মহল।

বিষয়টি ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ শুরু করেন শিক্ষকরা। ফ্যাক্টচেকের পর বুম বাংলাদেশ জানায়, ‘বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ওই দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে গত ২৩ ডিসেম্বর, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকায় শুক্র ও শনিবার দুদিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

রহিমা আক্তার বলেন, ‘শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন পূর্বে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।’ শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০