শহীদ নাফিজের লাশবাহী রিকশা জাদুঘরে সংরক্ষিত হবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৮ নভেম্বর ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ নাফিজের লাশবাহী রিকশা জাদুঘরে সংরক্ষিত হবে

 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র শহীদ গোলাম নাফিজের লাশ বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবন পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম সেদিন নাফিজকে হাসপাতালে নিয়ে যেতে সাহসিকতার পরিচয় দেওয়া রিকশাচালক নূর মোহাম্মদের প্রশংসা করেন। তিনি নূর মোহাম্মদকে আর্থিক সহায়তারও আশ্বাস দেন।

৫ নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন ঘটনার বর্ণনা করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ জীবিকার তাগিদে রিকশাটি বিক্রি করে দিয়েছেন। এই প্রতিবেদন পড়েই উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশা ও রিকশাচালককে খুঁজে বের করার নির্দেশ দেন।

পরে জানা যায়, লন্ডনপ্রবাসী আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে ৩৫ হাজার টাকায় রিকশাটি বিক্রি করেছেন নূর মোহাম্মদ। রিকশাটির ঐতিহাসিক গুরুত্ব জানার পর কায়সার এটি জাদুঘরে দান করতে আগ্রহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার জাদুঘর কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে স্মরণ করা হয়, গত ৪ আগস্ট ঢাকার ফার্মগেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র গোলাম নাফিজকে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ একটি রিকশায় তুলে দেয়। তখনও নাফিজ বেঁচে ছিলেন। রিকশার রড ধরে রেখেছিলেন তিনি। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০