সমন্বয়কদের রুদ্ধদ্বার বৈঠক শেষ, যে বার্তা দিলেন সমন্বয়করা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমন্বয়কদের রুদ্ধদ্বার বৈঠক শেষ, যে বার্তা দিলেন সমন্বয়করা

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।

 

বুধবার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে।

এছাড়া সভায় সমন্বয়কদের মধ্যে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইবো না। পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি আরও জানান, বিপ্লবের ১০০ দিন ‍উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেয়া হবে।

মুখ্য সমন্বয়ক মাসউদ বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই আমাদের, আমরা ঐক্যবদ্ধ আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০