সাদপন্থিদের সুযোগ দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাদপন্থিদের সুযোগ দিলে ‘ঢাকা অচলের’ হুঁশিয়ারি

 

ঢাকার কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে তাবলীগ জামাতের সাদপন্থিদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন জুবায়েরপন্থি হিসেবে পরিচিত অপর পক্ষ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তাবলীগের জোবায়েরপন্থিদের এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়ে মাওলানা ফজলুল করিম কাসেমী দাবি করেন, মাওলানা ইলিয়াসের কর্মপদ্ধতি অনুসরণকারী জোবায়েরপন্থিরা বাদে তাবলীগ জামাতের অন্য কোনো পক্ষ নেই।

‘দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলন করে।

সাদপন্থিদের ‘হাদিসের অপব্যখ্যাকারী’ আখ্যায়িত করে তাদের দাওয়াত ও তাবলীগে অংশ থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তাবলীগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের শুরু ২০১৯ সালে।

আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমা হলেও মতভেদের কারণে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুইবারে করার সিদ্ধান্ত নেয়। মাঝে কোভিড মহামারীর কারণে ইজতেমা দুই বছর বন্ধও রাখা হয়। পরে ২০২২ সাল থেকে ফের ইজতেমা হচ্ছে দুই পর্বের আয়োজনে।

এর মধ্যেই গত ৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ‘ওলামা-মাশায়েখদের ইসলামি মহাসম্মেলন’ থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করাসহ ৯ দফা দাবি জানান জুবায়েরপন্থিরা, যারা নিজেদের ‘শুরায়ে নিজাম’ পরিচয় দিয়ে থাকেন।

পরদিন সংবাদ সম্মেলন করে বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তার অনুসারীরা।

৫ নভেম্বরের ‘ঘোষণাপত্রের’ কথা স্মরণ করে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ফজলুল করিম কাসেমী বলেন, “টঙ্গী ইজতেমা ময়দানে মানুষ হত্যাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থিদের কাকরাইল মসজিদ ও টঙ্গীতে স্থান পাওয়ার কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। কাকরাইল ও টঙ্গী ইজতেমার মাঠ সবসময় ‘ওলামা বিদ্বেষী’ সাদপন্থি মুক্ত রাখতে হবে।”

বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ আমলে যারা শেখ হাসিনার জন্য মাঠে ময়দানে কাজ করেছে, সেইসব ‘সুবিধাভোগী ও মতলববাজদের’ কোনো পরামর্শ না নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ফজলুল করিম বলেন, “সন্ত্রাসী সাদপন্থিদের নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ কমপ্লেক্স ও টঙ্গী ইজতেমার ময়দান শতকরা ৯০ ভাগ ওলামাপন্থি তাবলীগের সাথীদের পরামর্শে ‘শুরায়ে নিজাম’র জিম্মায় ছেড়ে দিতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার নোটিসে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।”

একইসঙ্গে সাদপন্থিদের ‘তওবা করে’ ‘দ্বীনের সহি’ পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিতের দাবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০