🔥 সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!? 🧐📜
🇧🇩 বাংলাদেশের সংবিধানের ভাষায় রাষ্ট্রপতির পদত্যাগের জন্য মূলত একটি বিষয়ই যথেষ্ট:
✍️ “রাষ্ট্রপতি স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রদান করবেন।”
অর্থাৎ আইনগতভাবে কয়েক লাইনের একটি চিঠিই যথেষ্ট।
সেখানে তিনি যদি লিখতেন “সন্মানিত স্পীকার, আমার মন ভাল নেই- তাই পদত্যাগ করলাম” তাতেও কোন সমস্যা ছিলনা। পদত্যাগ কার্যকর হতো! কিন্তু সাহাবুদ্দিন চুপ্পু এই পদত্যাগ পত্রে অত্যন্ত কৌশলে নিজেকে মহিমান্বিত বা গ্লোরিফাই করেছেন, নিজের সুনির্দিষ্ট রোগের উল্লেখ করে অতীত ও ভবিষ্যতের বিপদের বা জবাবদিহিতার ঢাল তৈরি করে রেখেছেন! 🛡️⚖️
📌 এই পদত্যাগপত্রকে Resignation Letter না বলে, একটি Political Justification Document বলাই ভালো।
📜 পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমার সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।”
তিনি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার প্রসঙ্গ এনেছেন। অন্তর্বর্তী সরকার যে বৈধ ছিল সে বিষয়টি তে নিজের একটি আইনী প্রতিরক্ষা তৈরি করে রেখেছেন। ⚖️📚
পদত্যাগপত্রে,
🤔 তিনি নিজের ভূমিকার মূল্যায়ন নিজেই করার মাধ্যমে নিজেকে ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন ?
নিজেকে সংকটের আন্তরিক সমাধানকারী হিসেবে জাহির করেছেন, অথচ সে সময়ে সুযোগ থাকলে তিনি কি করতেন, কোন পরিস্থিতিতে এইসব বিষয় ঘটেছে তা সংশ্লিষ্ট সবাই কম-বেশি জানেন।
তবে নিজেকে জাহির করতে যেয়ে, অনিচ্ছাসত্ত্বেও তিনি অবশ্য ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং এর ফলে সরকারের যে পতন হয়েছে সে কথা ও স্বীকার করে নিয়েছেন! 🇧🇩✊
সাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র যে স্টাইলে লিখেছেন, সাধারণত স্মৃতিকথায়, আত্মজীবনীতে বা বিদায়ী ভাষণে এভাবে লেখা হয় বা বলা হয়! এই আঙ্গিক পদত্যাগপত্রে বিরল,
পদত্যাগপত্রে ব্যক্তি নিজেই, নিজের ভূমিকার মূল্যায়ন নিজেই করেন এমনটা বিরলতর! চুপ্পু নিজেই নিজের ঐতিহাসিক মূল্যায়ন লিখে দিয়েছেন পদত্যাগপত্রে! 📜🧐
⚠️ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, সাধারণ পদত্যাগপত্রে সাধারণত লেখা হয়,
“স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছি।”
কিন্তু এখানে তিনি হৃদরোগ,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস,কিডনি জটিলতা,বাইপাস সার্জারি এবং সুনির্দিষ্ট ভাবে “Autonomic Neuropathy” রোগের কথা উল্লেখ করেছেন, যার কারণে তিনি ‘মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে যাই’ বলে দাবী করেছেন!
এ বিষয়টি একটি সচেতন বয়ান নির্মাণের চেষ্টার অংশ হতে পারে, তিনি দাবী করেছেন “ইদানিং” তার এই রোগটি ধরা পড়েছে তার মানে আগে থেকেই এই রোগ ছিল কিন্তু ইদানিং ধরা পড়েছে! যা তাকে ভবিষ্যতের অনেক ক্ষেত্রে আরেকটা legal shield বা আইনগত সুরক্ষা দেবে। Health narratives দিয়ে রাজনৈতিক প্রশ্নকে আড়াল করা সহজ হবে? 🤔⚖️
🔴 এক কথায় যদি বলি ধূর্ত চুপ্পু নিজের ভূমিকার ইতিবাচক ঐতিহাসিক একটি দলিল এবং দায়মুক্তির একটি প্রেক্ষাপট তৈরি করেছেন তার পদত্যাগপত্রের মাধ্যমে।
❓ কিন্তু প্রশ্ন হলো এই পদত্যাগপত্র প্রকাশের আগে তো সরকারের কেউ কি দেখেন নি? এ বিষয়টি তো রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্টদের তদারকিতে হওয়ার কথা?
🎯 নিজের রাজনৈতিক আত্মপক্ষ সমর্থন, নিজের পক্ষে ঐতিহাসিক বয়ান নির্মাণ এবং পদত্যাগপত্রকে আইনি দলিল হিসেবে প্রতিষ্ঠা করে ঘোলা জলে সাহাবুদ্দিন চুপ্পু নিজেকে সুরক্ষা এবং সুমহান বানিয়ে, মাছ শিকার করে নিয়ে গেছেন! 🐟🎣
🔥 আওয়ামী লীগের কুটকৌশলের কাছে বিএনপি এখনো শিশু…! 🔥
মন্তব্য করুন