সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৮ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক এই উপদেষ্টা সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক দায়িত্বও পেয়েছেন। এ ছাড়াও তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। সম্প্রতি এই উপদেষ্টা সরকারি সফরে গেছেন সুইজারল্যান্ড। সেখানে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার হন এই উপদেষ্টা।

এ সম্পর্কি একটি ভিডিও বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’ এ সময় ভিডিওতে শোনা যাচ্ছে, আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’

খোঁজ নিয়ে জানা গেছে, আফিস নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে ঢোকার পথে তার পথ আটকায় সেখানের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান আরও অনেকে।

এ সময় আসিফ নজরুলের সঙ্গে বাদানুবাদ করতে দেখা গেছে তাদের। ভিডিওয়ের শেষ দিকে আওয়ামী লীগের সমর্থকদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০