সেদিন বিটিভিতে কেন গিয়েছিলেন জানালেন স্বাগতা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ সেপ্টেম্বর ২০২৪, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেদিন বিটিভিতে কেন গিয়েছিলেন জানালেন স্বাগতা

 

ছাত্রদের কোটা আন্দোলন চলাকালে বেশক’জন শিল্পী তখন শেখ হাসিনা সরকারের পক্ষে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে বক্তব্য দেন। তারা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার কথা বলেন। এ নিয়ে তখন থেকেই বিটিভিতে যাওয়া সেসব শিল্পী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু শিল্পীর সরকারের পক্ষে কাজ করার আলোচনার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এই দুই জায়গাতেই নাম ছিল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। সম্প্রতি নিজের বিটিভিতে যাওয়ার ব্যাপারে পরিষ্কার করতে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বিটিভি’র সঙ্গে আমার ইমোশনাল কানেকশন আছে। ছোটবেলা থেকে আমি নানা কাজে জড়িত এখানে। আমার বাবাও বিটিভি’র মিউজিক প্রডিউসার ছিলেন। তবে আমার সেদিনের বিটিভিতে যাওয়া আর এ ইমোশনাল অ্যাটাচমেন্ট এর বিষয়টি সম্পূর্ণ আলাদা। যেদিন বিটিভিতে গেলাম তার আগের দিন আমার বন্ধু ফোন দিলো।

 

তখন পিএম শেখ হাসিনা একটি ভাষণ দেন, যা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। তার পরপরই আমার এক সহকর্মী ফোন করে বলে, দেশের যে পরিস্থিতি তাতে কি আমাদের চুপ থাকা উচিত। তখন আমি বলি, না একদমই না। তারপর সে জানালো আমরা সব শিল্পীরা মিলে প্রোটেস্ট করবো। এই অরাজকতা আমরা চাই না। আমি বললাম, আমিও চাই না অরাজকতা। শাহবাগে ছাত্ররা আন্দোলন করছে, আমরা বিটিভিতে করবো। যেন সরকার এর সমাধান করে। তবে বিটিভিতে গিয়ে আমি বুঝতে পারি ছাত্রদের প্রোটেস্টের বিরুদ্ধে ওরা দাঁড়িয়েছে। তখন আমি ওই জায়গা ত্যাগ করি। এক সহকর্মী ফোন দিয়ে বলে ওরা ঢাকা মেডিকেল যাচ্ছে, তুমি যাবে কিনা। আমি বললাম, যাবো না। কারণ আমাকে যে কথা বলে আনা হয়েছে আসলে সেটা হচ্ছে না। একইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তার নাম দেয়া হয় বলে জানান স্বাগতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০