সেনা অফিসার থেকে একজন আদর্শ অভিনেতা হাসান মাসুদ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ অগাস্ট ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা অফিসার থেকে একজন আদর্শ অভিনেতা হাসান মাসুদ

হাসান মাসুদ একজন বাংলাদেশি অভিনেতা, পরিচালক এবং গায়ক। এছাড়াও তিনি একজন সাবেক সাংবাদিক ও সামরিক কর্মকর্তা।
সেনা অফিসার থেকে একজন আদর্শ অভিনেতা হাসান মাসুদ।

আর দশজন মানুষের মতোই তিনি সাধারণ একজন। ছিলেন সাংবাদিক এবং পরে সামরিক কর্মকর্তা। একদিন সেই সাধারণ মানুষটি নিজেকে আবিষ্কার করলেন টেলিভিশনের পর্দায়। প্রথম অভিনয়েই চলে এলেন দর্শকের পছন্দের তালিকায়। এরপর একের পর এক নাটকে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। হাসান মাসুদ। নাটকের মানুষ না হয়েও সেই নাটকেই ঠাঁই হলো তার ।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অন্য রকম একটি চরিত্রে তাকে পাওয়া যায়। অভিষেক সিনেমাটি দিয়েই দর্শকের নজরবন্দি হয়ে যান এই অভিনেতা। পরে টেলিভিশন ধারাবাহিক ‘৬৯’-এ কাজ শুরু করেন। বলা বাহুল্য, তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেতা। তারকা হতে প্রয়োজন হয় সুন্দর চেহারা বা সুদর্শন শরীরের–ঠিক এই ট্যাবুটাই ভেঙেছিলেন হাসান মাসুদ।

ঠিক সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যা প্রয়োজন, সবটুকুই যেন রয়েছে তার মধ্যে। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা কাজ করেছেন এই তারকা।

এত দর্শকপ্রিয়তা থাকার পরও হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় আর করবেন না। অভিনয় ছেড়ে ভিন্ন কিছু করার প্রয়াস থাকলেও এই বয়সে কোনো চাকরি করতে পারবেন না–

আবারও নিয়মিত তাকে পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন হাসান। তবে অভিনয়ই নয়, ছোটবেলা থেকে গান গেয়ে আসছেন এবং ছায়ানট থেকে নজরুল সংগীতের ওপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেছেন এই অভিনেতা। একসময় সেনাবাহিনীতে কর্মরত থাকা এই অভিনেতা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। পরবর্তী কালে সেই সময়ের নানা ঘটনা নিয়ে বইও লিখেছিলেন।

আমরা সবাই তাকে একজন কমেডিয়ান অভিনেতা হিসেবে চিনি।

কিন্তু তার পেশা জীবন অন্য রকম।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট থাকাকালীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ।

সময়: আশির দশক

উল্লেখ্য যে,১৯৮২ সালে হাসান মাসুদ ইন্টার পাশের পর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। সেখানে বিএমএ পাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত হন।এরপর ১৯৯২ সালে ক্যাপ্টেন থাকা অবস্থায় অবসর নেন এবং সাংবাদিকতায় যোগ দেন। পরবর্তীতে ২০০৪ সালে মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০