সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক

বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ের রদবদলে দুইজন মেজর জেনারেল পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল পদে নিযুক্ত হয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তদের একজন মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি সেনা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তাকে সেনাবাহিনী সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মোহাম্মদ মাইনুর রহমান পদোন্নতি পেয়ে সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে নিযুক্ত হয়েছেন।

এদিকে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিউএমজি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সরকার পরিবর্তনের পর তাকে আর্টডকে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে কিউএমজি পদে নিয়োগ দেওয়া হয়।

গত ১২ সেপ্টেম্বর এক মাসের মধ্যে তাবরেজকে অবসরে পাঠানো হয় এবং মুজিবুরকে বরখাস্ত করা হয়। তখন থেকে কিউএমজি ও আর্টডকের জিওসি পদ দুটি শূন্য ছিল।

নতুন কিউএমজি ফয়জুর গত ১২ আগস্ট ডিজিএফআই-এর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদানকারী ফয়জুর রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আর্টডকের নতুন জিওসি মাইনুর চট্টগ্রামে যোগদানের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদানকারী মাইনুর ২০২২ সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০