ইবিতে রোভার স্কাউটের বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবিতে রোভার স্কাউটের বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ৮টায় অনলাইনে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল রচিত ‘রোভারিং টু সাকসেস’ বই থেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে প্রথম স্থান অর্জন করে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জাহাঙ্গীর আলম, দ্বিতীয় স্থান অর্জন করে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং তৃতীয় স্থান অর্জন করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তারিকুল ইসলাম তারেক।

ইবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ও ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, স্কাউট আন্দোলন একজন শিক্ষার্থীকে সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। রোভারিং টু সাকসেস বই থেকে শিক্ষার্থীরা জীবনমুখী জ্ঞানার্জন লাভ করতে পারবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০