হঠাৎ কী হলো মানারাত বিশ্ববিদ্যালয়ে? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ অক্টোবর ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ কী হলো মানারাত বিশ্ববিদ্যালয়ে?

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে গত চারদিন ধরে আন্দোলন করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রধান ক্যাম্পাস পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং গুলশানেই প্রধান ক্যাম্পাস রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে বুধবার (৯ অক্টোবর) হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে গুলশান ক্যাম্পাস।

অভিযোগ উঠেছে, বুধবার বিকেলে বহিরাগত কিছু মানুষ গুলশান ক্যাম্পাসে প্রবেশ করে হুমকি-ধামকি দেয়। এ নিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গুলশান ক্যাম্পাসের অ্যাকাউন্টস বিভাগ আশুলিয়া ক্যাম্পাসে স্থানান্তর, মানারাত স্কুলকে ইউনিভার্সিটির কিছু ক্লাস রুম দেওয়ার সিদ্ধান্ত জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের একটি দল বর্তমান ভিসির সঙ্গে দেখা করতে তারা বিপরীতমুখি আচরণ দেখতে পান। এ সময় তাদের সঙ্গে অশালীন ভাষার ব্যবহার ও অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরেই শিক্ষার্থীরা আন্দোলনের সিদ্ধান্ত নেন। গত চারদিন ধরে তারা ক্যাম্পাসে অবস্থান নেন এবং নানাবিধ স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন হয়েছে। পাশাপাশি গুলশানে ক্যাম্পাস স্থায়ী করার চেষ্টার দায়ে কয়েকজন শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়।

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের ফিরিয়ে আনা এবং গুলশান ক্যাম্পাস পরিবর্তন না করার দাবি তোলেন আন্দোলনরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অন্যথায় সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০