ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাঁ কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত (ম্যাসিভ ব্রেইন ইনজুরি) হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে তাঁর মাথার খুলি খোলা রাখা হয়েছে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে জরুরি ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন