‘৭১ বিজয় আসলেও স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থানে’ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘৭১ বিজয় আসলেও স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থানে’

 

 

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

২০২৪ সালের এই বিজয়ের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। এর আগে, জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপদেষ্টা আসিফ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম।

এদিন সকাল ৭টা ১২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০