৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

 

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে শিক্ষার্থীদের আহ্বান জানায় ইউজিসি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে অনিয়মের কারণে।

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চ্যারিটি কনসার্ট, গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান

ইউজিসি জানায়, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যদি শিক্ষার্থীরা প্রতারিত হন এবং পরবর্তীতে আইনগত কোনো সমস্যা সৃষ্টি হয়, তবে এর দায় ইউজিসি নেবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বর্তমানে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে, যার মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান। ইউজিসি জানিয়েছে, নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সতর্ক করা হয়েছে সেগুলো হলো-

ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ঢাকা), সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০