অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান

 

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন সাকিব আল হাসান। এবার চলমান ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে একেবারে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে, এমনটাই জানিয়েছেন তিনি। সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টানবেন অক্টোবরেই ঘরের মাটিতে।

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।

একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব জানিয়েছেন সাকিব।

ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে তিনি খেলবেন কি না এমন এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গেও আলোচনা করেছেন জানিয়ে সাকিব আরও বলেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে সাকিব বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

টি-টোয়েন্টি ছাড়ার ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি নিয়েও আমার কথা হয়েছে। বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে, টি-টোয়েন্টি থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে, নতুন খেলোয়াড় আসুক, সুযোগ দেওয়া হোক।’

আবার কখনো টি-টোয়েন্টি খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলতে থাকি, ছয় মাস–এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-টোয়েন্টিকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে, নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টে শেষ সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন আমি অন্তুত দুটি সংস্করণে আমি আমার শেষটা দেখছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল ২০০৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর দেশের মাটিতে একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু তাঁর। এরপর দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ৯টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন ৫টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০