আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে হাসিনা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে হাসিনা

২০২৪ সালের জুলাই-আগস্টে তীব্র আন্দোলনে অসংখ্য মানুষ হতাহতের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতে আশ্রিত আছেন।

এরইমধ্যে আওয়ামী লীগ এখন নতুন সংকটের মধ্যে পড়েছে। দলের নেতারাও নিজেদের দোষ স্বীকার না করে, একে অপরকে দোষারোপ করছেন। বার্তাসংস্থা আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

রিপোর্টে বলা হয়, দলের নিম্নস্তরের নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছেন, দল এখন জনগণের সাথে সংযোগ হারিয়েছে। অনেক নেতার মতে, ২০১৪ সাল থেকে দলের নেতৃত্ব পরিবার ও সুযোগসন্ধানীদের হাতে চলে গেছে, যা এই বিপর্যয়ের কারণ।

আওয়ামী লীগ এখনও ছাত্র আন্দোলনের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি। দলটির যুব শাখা যুবলীগ আন্দোলনকে “সন্ত্রাসী উত্থান” হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আন্দোলন হয়েছিল।

দলটি এখন কঠিন অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পর দলের পুনর্গঠন খুব কঠিন। দলের নেতাদের মধ্যে একতা না থাকলে, ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না।

বিশেষজ্ঞরা বলেন, আওয়ামী লীগ যদি আবার জনগণের আস্থা অর্জন করতে চায়, তবে তাদের অবশ্যই ২০২৪ সালের আন্দোলনে ঘটিত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে, বর্তমান নেতৃত্ব পরিবর্তন করতে হবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে।

এদিকে ছাত্র আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০