আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব': শেখ হাসিনা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’: শেখ হাসিনা

‘ আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’, বাংলাদেশে কবে ফেরার কথা বলছেন শেখ হাসিনা ?
Seikh Hasina: আওয়ামী লিগ (Awami League) কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন তিনি। কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ?

Seikh Hasina: আর কোনও রাখঢাক নয়। এবার সরাসরি দেশে ফিরে ‘প্রতিশোধের বার্তা’ দিলেন বাংলাদেশের (Bangladesh News ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) । আওয়ামী লিগ (Awami League) কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন তিনি। কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ?

বিস্ফোরক বার্তা শেখ হাসিনার
এদিন বাংলাদেশে সাম্প্রতিক ‘হিংসাত্মক আন্দোলনে’ নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ভার্চুয়াল কলে মুজিব কন্যা বলেন, ” আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্তা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব।’

ইউনূস নিজেই এই হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন
এই বলেই থেমে থাকেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”উনি নিজেই এই পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য ইউনূস এই পরিকল্পানা করেছে ।শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এখানে কোনও ছাত্র-জনতা ছিল না। অর্থাৎ ৭ জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, তাতে পুলিশ কোনও গ্রেনেড মারেনি বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে।”

ওরা বলেছে এই মারাত্মক কথা
ইউসূনের পালিত সন্ত্রাসীই বলেছে, ‘পুলিশ হত্যা না করলে, আর মেট্রো রেলে আগুন না দিলে এই বিপ্লব সার্থক হত না।’ এই আন্দোলনের মধ্যে পুলিশ, সেনা, বিজিবি গুলি করেনি। তাই পুলিশদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।বিএপির এক নেতাও এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছে। সেই বলেছে, পুলিশের কোমর ভেঙে দিয়েছে তারা।

ইউনূস ভাল মানুষ সাজেন
উনি বার বার বলেন- ”আমি সবাইকে রাজনীতিবিদদের শান্ত থাকতে বলেছি।’ উনি খুব ভাল মানুষ সেজে এই কথা বলেছেন। অথচ ১৫ জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটাল, তাদের বিচার হওয়ার কথা বলেননি।

ইউনূস বলেছেন উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ
এদিন ভার্চুয়াল কলে শেখ হাসিনা বলেছেন, ”উনি (ইউনূস) বলেছেন, উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ। ওনার কোনও অভিজ্ঞতা নেই। আমার কথা হচ্ছে, যিনি নিজেই বলছেন আমার দেশ চালানোর অভিজ্ঞতা নেই। ওনার অযোগ্যতার ফলে বিচারালয়ে হামলা, গণভবনে হামলা হয়েছে। ৬মাসের ওপর হয়ে গেলেও দেশ জঙ্গিদের হাতে চলে গেছে। এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে সে ? ছেলেকে না পেলে মাকে হত্যা করছে। আজকে ওরা দেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছ। ইউনূসকে এই মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে। ওনারও বিচার হবে। আমি দেশ ফিরলে প্রত্যেককে যতটা সম্ভব সাহায্য করবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০