ইতিহাস, পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস, পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা

 

নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটলো এক নতুন ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ঝোড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান।

৮২ বলে ৩৮ রান করেন শান্ত, ৭১ বল খেলে মুমিনুলের সংগ্রহ ৩৪ রান।
টাইগারদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে ১৭২ রান।

বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল ২৬২ রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়।
দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার। সেটিও ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।

আর ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছে তারা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০