ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো –

বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে হবে না। ই-পাসপোর্টের আবেদনের জন্য কোনও ছবি সংযোজন এবং তা সত্যায়ন করার প্রয়োজন হবে না।

০১. জাতীয় পরিচয় পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) এর ইংলিশ ভার্সন ।

অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন প্রয়োজন হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন অথবা জাতীয় পরিচয় পত্রের (NID) যেকোন একটা প্রদান করলেই হবে।

আবেদনকারীর বয়স ২০ বছর হলে তাকে জাতীয় পরিচয় পত্রের (NID) প্রদান করতে হবে।

০২. প্রযোজ্য ক্ষেত্রে (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ।

০৩. আবেদনকারীর পেশাগত সনদপত্র। ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড ইত্যাদি। আবেদনকারীর পেশাগত সনদ না থাকলে সেক্ষেত্রে চেয়ামম্যান/কমিশনারের কাছ থেকে পাওয়া চারিত্রিক সনদ প্রদর্শন করতে হবে।

০৪. সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও(GO)/এনওসি (NOC)/প্রত্যয়নপত্র/অবসোত্তর ছুটির আদেশ (PRL Order) ইত্যাদি।

০৫. বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা।

০৬. পাসপোর্ট রিনিও করার ক্ষেত্রে আগের পাসপোর্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

০৭. পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।

০৮. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) সংযোজন করত হবে।

০৯. ১৫ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে পিতা-মাতা অথবা বৈধ অভিবাককের পাসপোর্ট সাইজের ছবি।

১০. ৬ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে ৩আর (3R Size) সাইজের (ল্যাব প্রিন্ট, গ্রে ব্যাকগ্রাউন্ড) ছবি।

১১. প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল (বাসার বিদ্যুৎ/গ্যাস/পানির বিল) অথবা ভাড়াটিয়ার চুক্তিপত্র প্রদান করতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিকটস্থ আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০