কুরবানিতে দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ পুনস্থাপন সম্ভব — জানালেন চিকিৎসক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ মে ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুরবানিতে দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ পুনস্থাপন সম্ভব — জানালেন চিকিৎসক

ঈদুল আযহার সময় কুরবানির পশু জবাই ও মাংস কাটার সময় দুর্ঘটনাবশত হাত, আঙুল বা শরীরের অন্য কোনো অঙ্গ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিলে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে বিচ্ছিন্ন অঙ্গ পুনরায় জোড়া লাগানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
যা করবেন দুর্ঘটনার পর
বিশেষজ্ঞদের মতে, ‘রিপ্লান্টেশন সার্জারি’ নামের আধুনিক মাইক্রো ও সুপারমাইক্রো সার্জিক্যাল পদ্ধতিতে বিচ্ছিন্ন অঙ্গ পুনস্থাপন করা সম্ভব। তবে এর জন্য সবার আগে প্রয়োজন বিচ্ছিন্ন অঙ্গটি সঠিকভাবে সংরক্ষণ করা।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি কিভাবে সংরক্ষন করবেন?

১। প্রথমে বিছিন্ন হওয়া অঙ্গটি পানিতে বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভাল ভাবে পরিস্কার করতে হবে।

২। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিস্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভাল ভাবে মুড়িয়ে নিতে হবে।

৩। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ার টাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে।

৪। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভালভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে।

এভাবে সংরক্ষন করে দ্রুত মাইক্রো/সুপারমাইক্রো সার্জারী সেটআপ সমৃদ্ধ (মাইক্রোস্কোপ) হাস্পাতালে যোগাযোগ করতে হবে।
নিম্নের সরকারি হাসপাতালে এই সুবিধা পাবেন

১. জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৩. সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৪. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
৫. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
৬. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
৭. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
৮. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
৯.কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

এছাড়াও বিভিন্ন হাসপাতালে সার্জারী বিভাগে এক্সপার্ট থাকা সাপেক্ষে রিকন্সট্রাক্টিভ প্লাস্টিক সার্জারি হবে

ছবিতে বিচ্ছিন্ন আঙ্গুল সংরক্ষনের পদ্ধতি দেখানো হয়েছে।

ডা: এম এ বি ছিদ্দিক মজুমদার (জাবের)
ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ও
মেডিসিন স্পেশালিষ্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০